রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপু চান সংসার, শাকিব চান ডিভোর্স!

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাস শাকিব খানের সাথে সংসার করতে চান। অন্যদিকে শাকিব খান তাঁর আগের সিদ্ধান্তেই বহাল রয়েছেন। অর্থাৎ অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে সংসার করতে চাইলেও শাকিব তা চান না।

অপুকে শাকিবের পাঠানো তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে দুজনকেই উপস্থিত হতে বলা হয়েছিল। সেখানে অপু উপস্থিত হলেও ছিলেন না শাকিব।

অপু সেখানে সংসার করতে চেয়ে নিজের বক্তব্যে বলেছেন, ‘ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শাকিব যে সমস্ত তথ্য কিংবা প্রমাণ দিয়েছেন সেখানেও তথ্য-প্রমাণের অনেক ঘাটতি রয়েছে। আর আমার তো একটি বাচ্চা রয়েছে এবং ধর্মান্তরিত হয়েছি। আমি শাকিবের সংসার করতে চাই।’

এদিকে শাকিব খান এখন থাইল্যান্ডে ছবির শুটিংয়ে। আইনজীবীর মাধ্যমে তার বক্তব্য পাওয়া গেছে। শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বলেন, শাকিব আমাকে জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিই চূড়ান্ত। এরপর আমি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, যেহেতু শাকিব খান তার সিদ্বান্তে অটল রয়েছেন, তাই সেখানে শাকিব খান কিংবা তার কোনো আইনজীবীর অ্যাটেন্ড করার প্রয়োজন নেই।

অর্থাৎ অপু এর আগে যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এখনো সেখানেই রয়েছেন। শেষ পর্যন্ত অপুকে হয়তো পারিবারিক আদালতেও যেতে হতে পারে। কেননা শাকিব যদি সিদ্ধান্তে অটল থাকেন আর সালিশের নতুন তারিখ ধার্য করা তারিখ ১২ ফেব্রুয়ারিতে উপস্থিত থাকবেন না। ওইদিনের পরে আরও একটি নোটিশ জারি হবে সেটাতেও যদি শাকিব না থাকেন তাহলে নিয়ম অনুযায়ী ডিভোর্স হয়ে যাবে।

এক্ষেত্রে অপুর যে করণীয় থাকবে না তা নয়। তাঁকে তথ্য, তত্ত, উপাত্ত নিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হতে হবে। এরফলে শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেমের সম্পর্ক ও পরে পরিণয় গড়াবে মোকাদ্দমা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা