রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীতশিল্পী ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। সম্প্রতি ইউটিউবে ফুয়াদের সঙ্গীত পরিচালনায় প্রকাশিত হয়েছে হাবিব ওয়াহিদের ‘চলো না’র মিউজিক ভিডিও। ইতোমধ্যে গানটি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছে। কিন্তু সেই খুশির রেশ কাটতে না কাটতেই এলো দুঃসংবাদ, ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ।

ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় ফুয়াদ নিজেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুয়াদ বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যান্সার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান এবং ওখানে একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকতেন এবং অবশেষে ১৯৯৩ সালে তিনি একটি ব্যান্ড দল “যেফির” গঠন করেন মধু, হিমেল, শুমন এবং ফ্রেডকে সাথে নিয়ে। ১৯৯৯ সালে ব্যান্ড ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা অনেকগুলো গান রেকর্ড করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা