সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাত: ট্রেনের রেলিং ভেঙে আহত ১০

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আখেরি মোনাজাত শেষে ফেরার পথে টঙ্গীর রেলওয়ে স্টেশনে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে রেলিং ভেঙে ১০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোনাজাতের পর ঢাকাগামী ইজতেমা স্পেশাল ট্রেনের বগিতে জায়গা না পেয়ে মুসল্লিরা ট্রেনের বগিতে উঠার চেষ্টা করেন। এসময় হুড়োহুড়ি করে উঠতে গিয়ে ইঞ্জিনের রেলিংটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

তবে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, আমার কাছে এখনো এমন কোনো রিপোর্ট আসেনি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। আমি খোঁজ নিয়ে পরে জানাব।

স্টেশন মাস্টার বলেন, ইজতেমার মোনাজাত উপলক্ষে ১৯টি স্পেশাল ট্রেন চলাচল করছে আজকে। এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা