সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় গাংনীর মেয়রের ১০ বছরের জেল

news-image

নিজস্ব প্রতিবেদক : গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর একটি আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুর সহকারী জজ আদালত ২-এর যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম গাংনী উপজেলা যুবলীগের এ আহ্বায়কের সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল মতিন, অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুস্তুম আলী। উভয়েই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৭ মে আশরাফুর ইসলাম মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে অস্ত্র উঁচিয়ে হুককি দেন। পরে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও ম্যাগাজিনসহ আশরাফুলকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

মেয়র আশরাফুল হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা