সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সেরা অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : বিদায় নেয়া ২০১৭ সাল আলোচনা-সমালোচনা দিয়ে মাতিয়ে রেখেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বেশ অনেকটা সময় বিরতি দিয়ে গলে বছরের এপ্রিলে পুত্রসহ প্রকাশ্যে আসেন তিনি। তারপর থেকে চলচ্চিত্রের সবচেয়ে বড় ঘটনা হিসেবে সারাবছর আলোচনায় থাকে শাকিব-অপুর বিয়ে ও সংসারের ঘটনা। সম্প্রতি ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন শাকিব, অপুকে। সে নিয়ে মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন।

এরই মধ্যে অপু পেলেন দারুণ এক স্বীকৃতি, তার ভক্তরা পেল আনন্দে ভাসার মতোই এক খবর। আলোচনা-সমালোচনা যতোই থাকুক, এখনো ঢালিউডে সেরা নায়িকা অপুই।

গত শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রেডিও টুডে’র মুভি টাইমের নতুন পর্বে বিদায়ী বছরের সেরা নায়িকা বাছাই করা হয়। সেখানে দর্শকদের জরিপে সেরা হিসেবে বাছাই হন অপু বিশ্বাস। শ্রোতাদের প্রদত্ত ভোটের মাধ্যমে এ জরিপ করা হয়েছে। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে শ্রোতাদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে বছরের সেরা নায়িকা।

কিছু দিন আগেই ঢাকাই ছবির সেরা নায়কের জরিপ করে রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠান। সেই জরিপে সেরা হন সুপারস্টার শাকিব খান। এবার সেরা নায়িকা হলেন তার স্ত্রী অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দশ জন নায়িকাকে নিয়ে জরিপ করেছি। সেরা দশ থেকে সেরা তিন নায়িকা নির্বাচন করেছেন শ্রোতা-দর্শকেরা। তারা হলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বুবলী। এদের মধ্য থেকেই দর্শকের ভোটে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। তাকে অভিনন্দন।’

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ছবিটিতে অপু বিশ্বাস অভিনয় করেছিলেন শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে। ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এ ছবিটির জন্যই রেডিও টুডের শ্রোতারা অপুকে সেরা নির্বাচিত করেছেন।

এ প্রসঙ্গে অপু রেডিও টুডের শ্রোতাদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি সত্যি অভিভূত। কত বাজে সময় পার করতে হচ্ছে আমাকে। তবুও আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে আনন্দিত করছেন। এটা আমার পথচলার অনেক বড় অনুপ্রেরণা।’

আবার চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ‘পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছি। এখনো নতুন কোনো কাজ নিয়ে ভাবছি না। অনেক নতুন প্রস্তাব আসছে সিনেমার জন্য। আপাতত সেগুলোতে কাজ করছি না। মানসিক অবস্থার উন্নতি হলে ‘কানাগলি’ সিনেমার কাজটি করতে চাই।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা