সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পীদের ময়না পাখি দিলেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল শুক্রবার তার সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিটির সভাপতি মিশা শওদাগর ও সেক্রেটারি যায়েদ খান সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় যায়েদ খানের আবদারে নিজের পোষা ময়না পাখি শিল্পী সমিতিকে প্রদান করেন।

এ প্রসঙ্গে সমিতির সেক্রেটারি যায়েদ খান বলেন, গতকাল ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। সমিতির অনেক বিষয়েই তার সাথে কথা হয়েছে আমাদের। দেখলাম ডিপজল ভাই অনেকগুলো ময়না পাখি পোষেন। তাই দেখে ইচ্ছা করল শিল্পী সমিতিতে একটা ময়না পাখি নিয়ে যাই। ডিপজল ভাইকে বললাম একটা ময়না পাখি লাগবে, সাথে সাথে দিয়ে দিলেন। ডিপজল ভাই শিল্পী সমিতিকে অনেক ভালবাসেন। ডিপজলও এক সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পালন করেছেন। এদিকে ডিপজল নতুন ছবির কাজ করতে যাচ্ছেন। সিঙ্গাপুরে হাসপাতালে বসেই তিনি এই নতুন ছবির গল্প ভেবেছিলেন। গল্পটির স্ক্রিপ্ট করছেন ছটকু আহমেদ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা