সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিডির বক্তব্যকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাত নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির বক্তব্যকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সকালে সচিবলায়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

আগের দিন এক শনিবার এক সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, ঋণ লোপাট, ব্যাংকের মালিকানাধীনসহ নানা কারণেই ২০১৭ সাল ছিল ব্যাংকিং খাতের কেলেঙ্কারির বছর।

২০১৮ সালেও নাজুক পরিস্থিতি থেকে উত্তোরণের সুযোগ নেই। কারণ ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে মালিকদের পারিবারিক নিয়ন্ত্রণ আরও বাড়ানোর সুযোগ করে দিয়েছে সরকার। সিপিডির দাবি ব্যাংক খাতের এ অবস্থার জন্য অর্থ মন্ত্রণালয়ের নজর দারির ঘাটতি আছে

এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, আই হ্যাভ নো কমেন্ট। বাংলাদেশ যে এত সব অর্জন করেছে, এই ব্যাপারে কখনোই সিপিডি কোনো রিকগনাইজ করেনি। সিপিডি বাংলাদেশকে নিচে নামাতে ব্যস্ত। কই, অত বড় কেলেঙ্কারি (হলমার্ক) হয়ে গেল, তখন তো তারা কিছু বলেনি।

চলতি অর্থ বছরের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি জানিয়েছিল, ধারাবাহিকভাবে ভালো প্রবৃদ্ধি হলেও দারিদ্র বিমোচন কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। বরং আয় বৈষম্য বেড়েছে। সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, যারা একেবারে গরীব আছেন, তারা আরও গরীব হয়ে যাচ্ছেন বলে আমরা লক্ষ্য করছি। উল্টো দিকে ধনীরা আরও সম্পদের মালিক হচ্ছেন।

তবে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০২৪ সালে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না।

বাজেট পেশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, হয় তো আগামী বাজেটই আমার শেষ বাজেট। আগামী অর্থবছরে ভ্যাটের হার আলাদা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা