বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম করছেন জোলি!

news-image

বিনোদন ডেস্ক : হলিউড দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসারে ভাঙন ধরে গত বছরের সেপ্টেম্বরে। তারপর থেকেই ছয় সন্তান নিয়ে আলাদা থাকছেন জোলি। নতুন খবর হলো, কম্বোডিয়ান পরিচালক প্রাচ লে’র সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে অস্কারজয়ী এই অভিনেত্রীর। পশ্চিমা গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করছে।

কিছুদিন আগে জোলি ও প্রাচ লে’কে নিয়ে ‘অ্যা পারফেক্ট ম্যাচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ওকে! ম্যাগাজিন। সেখান থেকেই এই প্রেমের গুঞ্জনের শুরু।

যদিও এ প্রসঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জোলি এখন কারও সঙ্গে প্রেম করছেন না। সন্তানদের চাহিদা কীভাবে পূরণ করবেন তা নিয়েই এখন তার সব ভাবনা।

অ্যাঞ্জেলিনা জোলিযোগ করে ওই সূত্র আরও জানায়, জোলি ও প্রাচ লে একে অপরের ভালো বন্ধু। এছাড়া জোলির কাজের ভক্ত প্রাচ লে। তার দেশ কম্বোডিয়ায় ‘ফার্স্ট দে কিল মাই ফাদার’ ছবিটি পরিচালনার কাজ করেন জোলি। তখনই তাদের পরিচয় হয়।

এছাড়া জোলির বড় ছেলে ম্যাডক্সের সঙ্গে লে’র সম্পর্ক ভালো। ম্যাডক্সকে কম্বোডিয়া থেকেই দত্তক নিয়েছিলেন জোলি ও পিট। গুঞ্জনটা সত্যি হয় কিনা তা সময়ই বলে দেবে।