,

গণজাগরণ মঞ্চের তিনগ্রুপে চতুর্মুখী সংঘর্ষ

monchoরাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পৃথক তিন গ্রুপ ও পুলিশের মধ্যে চতুর্মুখী সংঘর্ষে ইমরান এইচ সরকারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ এবং গণজাগরণ মঞ্চের তিনগ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ইমরান এইচ সরকারের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে গণজাগরণ মঞ্চের অপর অংশ কামাল পাশা গ্রুপের সঙ্গে ইমরান গ্রুপের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তা মঞ্চের তিনগ্রুপ ও পুলিশের মধ্যে চতুর্মুখী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইমরান এইচ সরকার, ইমরানের সমর্থক তানজীদ, মামুন, শিমুল ও রাসেল এবং কামাল পাশা গ্রুপের রেজওয়ান আহত হন। তাদেরকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। তবে ইমরান ও কামাল পাশা গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ইমরানের সহকর্মী আরিফ জেবতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে কামাল পাশা গ্রুপ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসানকে পিটিয়ে আহত করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন ভাগে বিভক্ত হয়ে সমাবেশ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ