সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু

news-image

রংপুর প্রতিনিধি : শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এরা হলেন- রংপুর সিটি করপোরেশেনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান।

তিনি বলেন, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ মারুফা গত ৮ জানুয়ারি এবং মনি ১০ জানুয়ারি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয় বলে চিকিৎসক মারুফ জানান।

এভাবে দগ্ধ আরও ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ হয়ে মারা যাওয়া সবাই নারী এবং চিকিৎসাধীনদের মধ্যে তিন শিশু ও অন্যরা নারী বলে জানান মারুফুল ইসলাম।

এর আগে মারা যাওয়া সাতজন হলেন- ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২) ও নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫)।

জানুয়ারির প্রথম থেকেই সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্য প্রবাহের মধ্যে গত ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা দেশের সব রেকর্ড ভেঙে নেমে আসে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

১৯৪৮ সালে তাপমাত্রার রেকর্ড শুরুর পর বাংলাদেশের কোথাও তাপমাত্রা এত কমে যাওয়ার নজির নেই বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা