সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উকিল হতে গিয়ে হয়ে গেলাম মডেল

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় আর মডেলিং জগতে পা রেখেছেন মাত্র বছরখানেক হলো। এর মধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিও, নাটক আর শর্টফিল্মে কাজ করেছেন তরুণ অভিনেত্রী ও মডেল ওরা মেহরিন রায়া। ভালো কাজ করার লক্ষ্য নিয়ে প্রস্তুত করছেন তিনি। পড়ালেখার পাশাপাশি অভিনয় জগতে টিকে থাকতে বেশ পরিশ্রম করতে হচ্ছে রায়াকে। বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ পড়াশোনা করছেন তিনি।

ওরা মেহরিন রায়ার কাছে কেন অভিনয়ে এলেন তা জানতে চাইলে তিনি বলেন, কিভাবে চলে এলাম তা ঠিক বলতে পারছি না। আসলে আমরা অনেক সময় চাই একটা আর হয় আরেকটা। আমার ক্ষেত্রে বিষয়টি তেমনই। মিডিয়াতে কাজ করব, এটা কখনো ভাবিনি।

ভোলা জেলা থেকে ঢাকায় আগত হাস্যোজ্জ্বল তরুণী ওরা মেহরিন রায়ার বাবা-মা’র স্বপ্ন ছিল মেয়েকে আইনজীবী বানাবে। বাব-মা এখনো সেটিই প্রত্যাশা করেন রায়াকে নিয়ে। কিন্তু দুরন্ত রায়া এখন পুরোদস্তুর অভিনেত্রী হওয়ার চেষ্টা করছেন।

অভিনয় জগতে পা রাখাটা পছন্দ করেনি রায়ার পরিবার। রায়া বলেন, আমার পরিবার বেশ রক্ষণশীল। সেকারণে অভিনয় জগৎ পরিবারের পছন্দ নয়। তবে এখন মোটামুটি সবাই মেনে নিয়েছেন। শুধু বাবাকে এখনো রাজি করাতে পারিনি। আশা করছি ভালো কাজ করতে পারলে তিনি অবশ্যই রাজি হবেন।

অভিনয়ে প্রথম পদার্পণ কিভাবে জানতে চাইলে রায়া জানান, এনামুল খানের পরিচালনায় ‘নির্জন নিবাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর কয়েকটি নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০১৮ সালকে ক্যারিয়ারের উত্থানের বছর হিসেবে নিয়েছেন তিনি। এ বছরে কিছু ভালো মানের কাজ করে দর্শকের হৃদয়ে স্থান করতে চান রায়া।

অভিনয়ে পা রাখার পর এখনো কোনো খারাপ পরিস্থিতির শিকার হতে হয়নি রায়াকে। তিনি বলেন, নারীরা যেটা করে সেটাতে অনেক বাধা আসে। অনেক কিন্তু যে ভালো সে সব সেক্টরে ভালো। আমাকে এখনো কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা