,

আজ থেকে ৭ম ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউট সমাবেশ শুরু

news-image

বাংলাদেশ স্কাউটস্ ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামীকাল ১৪ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে ৭ম ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস্ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মূল ক্যাম্পের নাম বিশিস্ট সমাজসেবক খান সাহেব চৌধুরী মোঃ খলিলুর রহমান স্কাউট পল্লী এবং সাব ক্যাম্পগুলি যথাক্রমে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ব্যারিস্টার আবদুর রসুল ও বেগম সুফিয়া কামাল নামকরণ করা হয়েছে।

আজ ১৪ জানুয়ারী রোবাবর সন্ধ্যা ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস্ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি রেজওয়ানুর রহমান। ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩টায় ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠানে প্রধান থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটের সহ-সভাপতি গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটের কমিশনার সুব্রত কুমার বনিক, চিনাইর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল আহমেদ। ১৭ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭টায় মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের জাতীয় কমিশনার (ভূ-সম্পাত্তি) মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের জাতীয় কমিশনার (এক্সটেনশন বিভাগ) কাজী নাজমুল হক নাজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর কবীর, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এমএইচ মাহবুব আলম। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ