সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-মিমের ‘লাল লিপস্টিক’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত আলোচিত ছবি ‘আমি নেতা হব’। ছবিটি দৃশ্যধারণের শুরুতেই চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার মুখে পড়ে। এরপর আদালতের আদেশে কাজ শুরু হয়। কক্সবাজারে ছবিটির দৃশ্যধারণের সময় জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল কাজ।

অনেক বাধা পেরিয়ে গত বছরের শেষে ছবিটির কাজ শেষ করে এখন সেন্সর বোর্ডের অনুমোদন আর মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় আছে ছবিটি। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হলো ছবির আইটেম গান ‘লাল লিপস্টিক’।

গত বৃহস্পতিবার রাতে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় মুক্তি প্রতীক্ষিত ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের এই আইটেম গানটি। মুক্তির পর পরই কয়েক ঘণ্টায় গানটি ইউটিউবে গানটি ভাইরাল হয়। গানটি মুক্তির ১২ ঘণ্টায় আড়াই লাখেরও বেশিবার দেখা হয়। গানের দৃশ্যে এভাবে বাংলাদেশের দুই তারকাকে আগে কখনও দেখা যায়নি। পুরো গানজুড়েই ছিল মিমের নাচ। সঙ্গে শাকিবও নাচের মঞ্চে উঠেছেন।

কলকাতার প্রিয় চ্যাটার্জির কথা ও আকাশের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি ও আকাশ।

উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব খান, বিদ্যা সিনহা মিম ছাড়াও আছেন সাদেক বাচ্চু, কাজী হায়াত, ওমর সানী, মৌসুমী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা