সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কোরআন অবমাননাকারী হাসান গ্রেফতার

news-image

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন শরিফ অবমাননাকারী হাসান-উল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসান-উল ইসলাম ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মাছ মজিবুর রহমানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন (পিপিএম) জানান, মেঘনাঘাট এলাকা থেকে হাসান-উল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি হাসান-উল ইসলাম তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।

এ নিয়ে ফতুল্লায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় মসজিদের ইমামরা জুমার নামাজ শেষে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমান স্থানীয় একটি মাঠে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করেন।

পরে বিক্ষোভ সমাবেশে মুসল্লিদের শান্ত করা হয়। এর পর হাসান-উল ইসলামের বড় ভাই হেদায়েত-উল ইসলামকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা