রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে : শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসসহ কোন ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পার্ক মাঠে ঢাকা স্টেট কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষার সময় পরীক্ষার্থীদেরকে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস বন্ধ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের নৈতিকতার বিষয়ে তিনি বলেন, ফাঁস হওয়া প্রশ্নের পিছনে যেন অভিভাবকরা না ছোটেন। তিনি প্রশ্ন ফাঁস রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তাদেরকে যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তি ও দক্ষতা অর্জন করতে হবে। ভাল শিক্ষার পাশাপাশি তাদেরকে ভাল মানুষ হতে হবে। তিনি বলেন, আমরা সৎ, ন্যায়নিষ্ঠ ও জনদরদী পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে চাই।

ঢাকা স্টেট কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সাব্বির নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, কলেজের অধ্যক্ষ দিলওয়ারা ইসলাম এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনছার আলী খান বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা