রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শিল্পী নকুল কুমারের ২ সহশিল্পী নিহত

news-image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইক্রোবাস দুঘর্টনায় শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহশিল্পী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন, নকুল কুমারের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) ও মোশাররফ হোসেন (৩৭)।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দীপক ও নিমাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

হাসপাতালের চিকিৎসক অর্জুন কুমার বলেন, আহতদের মধ্যে দীপকের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি এজাজ হোসেন জানান, নকুল কুমারসহ কয়েকজন শিল্পী কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে ভারতে যান। সেখানে অনুষ্ঠান শেষে বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকায় ফেরার পথে ভাঙ্গার সূর্যনগরে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে শিল্পী নকুল কুমার বিশ্বাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে ছিলেন না।

নকুল কুমার বিশ্বাসের সহশিল্পীরা জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি ভারতে নকুল কুমারের আরেকটি অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা রয়েছে। সেটি শেষ করে তিনি দেশে ফিরবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা