সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা ২ মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায়, অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন।

তারা হলেন- আব্দুল মামুন ওরফে মনা (৩৩) ও কাজী আজিজুল হক (৬০)। টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দেয় মনাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু যানজটের কারণে ঢাকায় যাওয়ার পথেই মনা মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মনা ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে।

অপরদিকে ইজতেমায় অসুস্থ হয়ে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানিয়েছেন, ২৯নং খিত্তায় শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন আজিজুল হক। পরে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

আজিজুল হকের বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা