সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকাকে কোহলির শূন্যতা বুঝতেই দেননি শাহরুখ

news-image

বিয়ে, রিসেপশন ও হানিমুন শেষে আবারও শ্যুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু সেটে ফিরে শাহরুখ খানের কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সদ্য বিবাহিত স্ত্রী।

শুটিং ফ্লোরে গিয়ে ভ্যানিটি ভ্যানের দরজা খুলে ঢুকতেই অবাক হন তিনি। কারণ এতটা আশা করেননি অনুশকা। তাই বেশ অবাক হয়ে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। চার দিক ফুলে ভরা। তার মাঝে বিরাট এবং তাঁর নানা মুহূর্তের ছবি সাজিয়ে রাখা। আসলে, এই পুরো প্ল্যানটাই শাহরুখ খান ও তাঁর টিমের। নববধূকে শুটিং সেটে এমন সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল।

ভ্যানিটি ভ্যানে আয়নার সামনে মেক-আপ নিতে বসে হাসিতে ফেটে পড়ছেন অনুশকা। নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘‘… জিরোয় ফিরলাম। ফিল্ম এবং সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে…’’।

ফিরেই যোগ দিয়েছেন তাঁর আগামী ছবি আনন্দ এল রাই-এর ‘জিরো’ ছবির শুটিংয়ে। ছবিতে শাহরুখ-ক্যাটরিনাও রয়েছে।

সদ্য বিয়ে করেছেন। তার উপর বিরাট এখন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ব্যস্ত। তাই অনুশকার যাতে কাজে যোগ দিয়ে বোরিং না লাগে,সে জন্যই এমন অভিনব ভাবনা ছিল শুটিং ইউনিটের। আপাতত সব ভুলে কাজ শুরু করতে চাইছেন অভিনেত্রী। এ বছরে অনুশকার হাতে রয়েছে ‘পরী’, ‘জিরো’ এবং ‘সুই ধাগা’র মতো তিনটি বিগ বাজেটের ছবি। ‘পরী’ ছবির প্রযোজকও তিনি। তাই রয়েছে বাড়তি দায়িত্বও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা