রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নোংরা মন্তব্যগুলো এখন আর আঘাত দেয় না’

news-image

বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনের নানা ধরনের আবেগঘন দৃশ্যেই অভিনয় করতে হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এ নিয়ে মন্দবাক্যও কম শুনতে হয়না।

তবে দর্শক কিংবা অন্য যে কেউই বিষয়টি নিয়ে বাজে মন্তব্য করলেও তা নিয়ে মাথা ঘামান না এই অভিনেত্রী।

এখন আর নোংরা মন্তব্যগুলো তাকে আঘাত করে না বলে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক স্বাক্ষাতকারে জানিয়েছেন তিনি।

স্বস্তিকা বলেন, নোংরা মন্তব্যগুলো এখন আর আমাকে আঘাত দেয় না। কারণ আমাদের দেশটা এখন যে দিকে যাচ্ছে সেখানে লোকে মা দুর্গার ছবি নিয়েও অশ্লীল কমেন্ট করে। কিছু দিন আগে আমার টুইটারেই এটা হয়েছে।

ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয় করে ব্যাপক সারা ফেলে দিয়েছেন এই অভিনেত্রী।

সে প্রসঙ্গেও কথা বলতে গিয়ে তিনি বলেন, ওই সিরিজ নিয়ে খুব মজার অভিজ্ঞতা। অনেকেই জিজ্ঞেস করছেন, কী বলে ডাকব তোকে? উদ্ভট লাগছে।

স্বস্তিকা বলেন, বুঝতে পারছি না কীভাবে প্রতিক্রিয়া দেওয়া উচিত। তবে এটা বুঝতে পারছি প্রচুর লোক দেখছেন। আর ‘হইচই অরিজিন্যালস’-এর মধ্যে ওটা এখনও এক নম্বরে।

অশ্লীল মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে অভিযোগ করেও লাভ নেই। কারণ, সময়টাই বদলে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা অসুবিধা দুইটাই আছে।

স্বস্তিকা বলেন, প্রথম প্রথম এগুলো নিয়ে খুব প্রতিক্রিয়া দেখাতাম। তার পর দেখেছি অর্ধেক লোক এই প্রতিক্রিয়াটা পাওয়ার জন্যই লেখে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা