রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীর সঙ্গে অশ্লীল আচরণ : দুই রেলপুলিশ প্রত্যাহার

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মোবাইলে এক তরুণী রেলযাত্রীর ছবি তোলা ও তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগে পাবনার ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটার পর রাতেই তাঁদের প্রত্যাহার করে সৈয়দপুর জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন সাজ্জাদ হোসেন ও অসীম কুমার। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম খান তাঁদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সাদা পোশাকে থাকা ওই দুই পুলিশ সদস্য এক তরুণী যাত্রীকে উত্ত্যক্ত ও অশ্লীল ইশারা করছিলেন। ওই তরুণী তাঁর মা ও ভাইকে নিয়ে ঈশ্বরদী স্টেশনে তখন ট্রেনের অপেক্ষায় ছিলেন। সন্ধ্যায় ট্রেন আসলে ওই তরুণী তাঁর মা ও ভাইকে নিয়ে ট্রেনের কামরায় বসেন। এরপর ওই দুই পুলিশ সদস্য ট্রেনের কামরায় ঢুকে মুঠোফোন তরুণীর ছবি ধারণ করেন।

এরপর তরুণীর মা থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে দুই পুলিশের মুঠোফোনসেট যাচাই করে ছবি তোলার বিষয়টি প্রমাণিত হয়। পরে সৈয়দপুর পুলিশ সুপারের (এসপি) আদেশে দুজনকে প্রত্যাহার করে রাত সাড়ে আটটার দিকে তাঁদের সৈয়দপুর পুলিশ লাইনে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা