রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলার কারণে বছরের শুরুতে হোচট খেলো কলেজিয়েটের শিক্ষার্থীরা

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : নতুন বছরের শুরুতেই পাঠ গ্রহণ কার্যক্রমের ৮ দিবস ঝরে গেল রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের। গত ১ জানুয়ারি হতে ৮ জানুয়ারি পর্যন্ত কলেজিয়েট স্কুলের মাঠ জুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বই মেলার স্টলগুলোর কারণে ৮ দিনের স্বাভাবিক পাঠ গ্রহণ কার্যক্রম থমকে গেছে।

বিশেষ করে ৩য়, ৬ষষ্ঠ ও ৯ম শ্রেণিতে নতুন ভর্তির সুযোগ পাওয়া ছাত্র ও অভিভাবকগণ বেশী বিড়ম্বনায় পড়েছেন।

নাম প্রকাশ না করার সর্তে স্কুলের একাধিক শিক্ষক ও অভিভাবকরা বলেন, বই মেলার উদ্যোগটি খুব ভালো হলেও যাদের জন্য আয়োজন তারাই মূলত পিছিয়ে পড়ছে। প্রতিটা শ্রেনীর শিক্ষার্থীরাই মনে করেন, শিক্ষাঙ্গনের প্রতিযোগীতার বাজারে শুরুতেই তারা স্কুল ক্লাসে যেতে যে পরিমানে আগ্রহি হয়, পরে তা অনেকাংশেই কমে যায়।

আর এ আগ্রহের কারণেই অজানা বিষয়গুলো বছরের শুরুতেই শিক্ষার্থীরা জেনে যায়। কিন্তু
বছরের শুরুতেই শিক্ষার্থীদের এমন হোচট খাওয়ানো এক প্রকার মানষিক নির্যাতনও বটে।

অভিভাবকগণ মনে করেন, জেলা প্রশাসনের নিজস্ব কালেক্টরেট মাঠে এ আয়োজন হলে উপমহাদেশের প্রাচীনতম এ বিদ্যাপিঠের  শিক্ষার্থীরা বছরের শুরুতে নিয়মিত সমাবেশ ও ফুলটাইম পাঠ গ্রহণ কার্যক্রম হতে বঞ্চিত হত না।

ভবিষ্যতে জেলা প্রশাসনের এ ধরনের আয়োজন কালেক্টরেট মাঠে করবার
অনুরোধ জানিয়েছেন কলেজিয়েট স্কুলের ছাত্রসহ অভিভাবকগণ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা