,

সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা। সোনার নতুন দর কাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭৪ টাকা ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে