রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির করুণ কাহিনী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের জন্য যথাযথ চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এই নির্দেশনা তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান এরই মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, চট্টগ্রাম-৭ আসনের সাবেক এই জনপ্রতিনিধির অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের খবর কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধম্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে গতকাল সকালে তিনি ওই নির্দেশ দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ভাই এনডিপির প্রার্থী গিয়াস কাদের চৌধুরীকে পরাজিত করে এমপি হন। ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ইউসুফের শরীরের একাংশ অবশ হয়ে যায়। এরপর আরও নানা ব্যাধি তার দেহে বাসা বাঁধে। সম্প্রতি তার পায়েও পচন ধরেছে। কিন্তু আর্থিক অসচ্ছলতায় তার চিকিত্সা করাতে না পেরে পরিবারের সদস্যরা সাংবাদিকদের মাধ্যমে সরকারের সহায়তার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা