,

নাচের মহড়ায় ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার জিন্দা হায়’ সিনেমাটি বেশ ভালোই কাঁপাচ্ছে বক্স অফিস। এরই মধ্যে ক্যাটরিনা কাইফকে দেখা গেল নাচের মহড়া (রিহার্সেল) করতে।

সম্প্রতি নাচের সেই মহড়ার ছবি ক্যাট শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। আর এতেই উচ্ছ্বসিত দর্শক-ভক্তরা। অবশ্য কিসের জন্য মহড়া তা জানা যায়নি। খবর পিঙ্কভিলা.কমের।

ছবিতে কালো লেগিসের সঙ্গে সাদা টপ পরা অবস্থায় দেখা যায় তাকে। হাঁটুর উপরে এক হাত রেখে, অপর হাত কপালে থাকায় কিছুটা চিন্তিত মনে হচ্ছে ক্যাটরিনাকে। নাচের মহড়া বলে কথা, শরীরের উপর ধকল তো আর কম যায়নি।

বর্তমানে ‘টাইগার জিন্দা হায়’ সিনেমার সাফল্যের প্রশংসাতেই ভাসছেন ক্যাট। তবে খুব শিগগিরই আনন্দ এল রাইয়ে ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা রয়েছে তার। কেননা চলতি বছরের শেষের দিকে ‘জিরো’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। জিরো’তে আরো দেখা যাবে শাহরুখ খান ও আনুশকা শর্মাকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে