,

ব্যাডমিন্টন খেলায় প্রাণ গেল দুই বন্ধুর

news-image

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে দুই কলেজছাত্র খুন হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে হালুয়াঘাটে উপজেলার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পলাশ ও সিরাজুল নামে দুই যুবক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা সদরের সাহাপাড়ায় স্থানীয় যুবকরা প্রতিদিন সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলে। শুক্রবার খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়।

শনিবার রাত ৭টার দিকে এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে বন্ধুদের ছুরিকাঘাতে কলেজছাত্র আকাশ (২৪), সৌরভ (২৩), পলাশ (২২) ও সিরাজুল (২৪) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ ও সৌরভকে মৃত ঘোষণা করেন। আকাশ হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমানের ছেলে এবং সৌরভের বাবার নাম আনোয়ার হোসেন। উভয়ই পূর্বকাচারিপাড়ার বাসিন্দা। দু’জনই কলেজছাত্র ও বন্ধু।

বিয়ষটি নিশ্চিত করে হালুয়াঘাট থানা পুলিশের ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, দুইজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে