,

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ , আহত ৩০

news-image

ফেনীর দাগনভূঁঞায় বাস খাদে পড়ে ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ৬ টার দিকে উপজেলার আমিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের ফরিদগঞ্জগামী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- স্বন্দীপের সাতঘরিয়ার হানিফ(৬০), ভোলার আবুল কালাম(৪০), ইসরাফিল(৪০)। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে