,

রাজধানীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ৮ ছাত্রলীগকর্মী দগ্ধ

news-image

রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেটে বাসের মধ্যে গ্যাস বেলুন বিস্ফোরণে ৮ ছাত্রলীগকর্মী দগ্ধসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন আকাশ, রওশন, রানা, মেহেদি, নাঈম, সৌরভ, ইমতিয়াজ, পলাশ, হাসান ও রুবেল।

হাসপাতাল সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে উত্তরা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা একটি বাসযোগে আসছিলেন। বাসে কয়েকটি গ্যাস বেলুন ছিল এবং শীতের কারণে বাসের জানালাগুলো বন্ধ ছিল। বাসটি ফার্মগেটে পৌছালে হঠাৎ একটি বেলুন বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়। এছাড়া বাসের জানালা ভেঙ্গে তাড়াহুড়ো নামতে গিয়ে আরো কয়েকজন আহত হন। দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের শরীরের কারও হাত, কারও মুখ। তবে পোড়া সামান্য। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই আশঙ্কামুক্ত।

তবে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বাসে অনেকগুলো বেলুন ছিল। কেউ একজন ধুমপান করেছে। সিগারেটের আগুন থেকে বেলুন বিস্ফোরিত হয়ে বাসের সিটে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে