রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’র চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সে দেশের সেনা, বিজিপিরা বর্বরোচিত হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হত্যা করা হয়েছে শিশু ও যুবকদের। ধর্ষণ করা হয়েছে নারীদের। বাস্তুহারা এই বিশাল মুসলিম জনগোষ্ঠীকে আশ্রয়, খাদ্য, চিকিৎসাসেবা দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

সে জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ওআইসির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

দুদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংকালে বালুসি আরও বলেন, মিয়ানমার সামরিক জান্তার বর্বরতার যাবতীয় তথ্য-উপাত্ত আমরা ওআইসির কাছে প্রতিবেদন আকারে পেশ করর।

ওআইসির ১৩ সদস্যের প্রতিনিধিদল দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শনের পাশাপাশি মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন ওআইসির ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা