রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ কোটি ছাড়িয়ে টাইগার জিন্দা হ্যায়

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে ৩০০ কোটি ছুঁয়ে ফেললেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। মুক্তির ২ সপ্তাহের মধ্যে ৩০০ কোটির ঘর ছুঁয়ে রেকর্ড গড়ল তার ছবিটি। বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ইতিমধ্যেই টুইট করে ‘টাইগার জিন্দা হ্যায়’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ‘টাইগার জিন্দা হ্যায়’ আরও ভাল ব্যবসা করবে বলেও আশা প্রকাশ করেন তরণ আদর্শ।

জানা গেছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি সালমান খানের ১২তম সিনেমা, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। আর ক্যাটরিনার পঞ্চম। এই সাফল্যে বলিউডে এখন ক্যাটরিনার বন্দনা। এই ছবি দিয়ে সালমান-ক্যাট দুজনই সুসময়ের দেখা পেয়ে উড়ছেন। নতুন আশায় বেঁধেছেন বুক এই বছরটাও মাতিয়ে নেবেন বলে।

প্রসঙ্গত, ২০০৪ সালে আইএস জঙ্গিদের কবল থেকে ৪৬ জন নার্সকে উদ্ধার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর তত্পরতাতেই ৪৬ জন নার্সকে উদ্ধার করা হয়। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদীকে শ্রদ্ধা জানাতেই ‘টাইগার জিন্দা হ্যায়’ তৈরি করা হয় বলে জানিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা