বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়া আমার ‘মা’, দাবি ২৯ বছরের এই যুবকের!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের ২৯ বছরের এক যুবক সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে মা দাবি করে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সঙ্গীত কুমার নামে ওই যুবকের বিস্ফোরক দাবি, ১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নামঐশ্বরিয়া রাই বচ্চন।’ বিশাখাপত্তমের ২৯ বছর বয়সী যুবক সঙ্গীত কুমারের এই বিস্ফোরক দাবিতেই চোখ কপালে উঠেছে বি-টাউনের। হতবাকঐশ্বরিয়া অনুরাগীরা।

এদিকে, ২৭ বছরের যুবকের এমন দাবিতে বলিউডসহ পুরো ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, যুবকের দাবি, ১৯৮৮ সালে তার জন্ম হয়, যখন ঐশ্বরিয়া মাত্র ১৪ বছরের কিশোরী।

ওই যুবক আরো জানান, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও আমার মা এখন আলাদা থাকেন। আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুন। ২৭ বছর হয়ে গেল, আমি আমার পরিবারের থেকে বিচ্ছিন্ন।

বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন একমাত্র কন্যা আরাধ্যা। এতদিন পর্যন্ত এই নিয়ে বিতর্কের সুযোগ ছিল না তেমন। একমাত্র সন্তান আরাধ্যাকে নিয়ে সুখে দিন কাটছিল রাই সুন্দরীরও। সেই নিশ্চিন্ত সংসারে সংশয়ের দোল দিল সঙ্গীত কুমার নামে এক যুবকের দাবি।

তিনি জানিয়েছেন, ১৯৮৮ সালে লন্ডনে জন্মের পর তাকে কোদাভরমে নিয়ে আসা হয়। তিন বছর বয়স পর্যন্ত দিদিমা বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের কাছে বড় হন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু হয়। তার কাকার নাম আদিত্য রাই।”

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন আলাদা থাকেন বলে সম্প্রতি দাবি করেছিলেন সাংসদ অমর সিং। সঙ্গীত কুমারের দাবি, আলাদা থাকেন তার ‘মা’।

কিন্তু ঐশ্বর্য রাই বচ্চন যে তার মা তার কোনও প্রমাণ পেশ করতে পারেননি সঙ্গীত। এর আগে তামিল তারকা ধনুশকে নিয়েও এমন এক কাণ্ড ঘটেছিল। রজনীকান্তের জামাইকে নিজেদের সন্তান বলে দাবি করেছিলে এক দম্পতি।