,

এবার শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

news-image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে বিজিবি সেক্টরের ভেতরে হেলিক্টারটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জানিয়েছেন, আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক। বিজিবি কর্মকর্তারা হলেন— লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।

বিধ্বস্ত হেলিক্পটারটি কোন প্রতিষ্ঠানের, তা এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে