,

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত ও জার্মানি

বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডি ও মাস্টার্সে পড়তে বৃত্তি দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে (আইআইটিবি) ও জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের টিউশন ফি, ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করবে তারা। গতকাল রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান আইআইটিবির পরিচালক দেবাং খাক্কার। জিসনু মুখার্জির পরিচালনায় সভায় জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. ফার্দিনান্দ ভন ওয়েহে, আইআইটিবির সহকারী পরিচালক শুভাসিস চৌধুরী, অধ্যাপক রাজিভ দুশানে, ডিএএডির সিনিয়র উপদেষ্টা অদিতি গোসাভী, শিখা সিনহা বক্তব্য দেন। ড. ফার্দিনান্দ ভন ওয়েহে বলেন, জার্মান সরকার বিভিন্ন সেক্টরে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এগুলো বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির কার্যকরী পদক্ষেপ। এ কোর্সের ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারত ও জার্মানি উভয় দেশেই শিক্ষা নেওয়ার সুযোগ পাবে। শুভাসিস চৌধুরী বলেন, এ কোর্সে বাংলাদেশি প্রতি বছর মাস্টার্সে ১৫ শিক্ষার্থীকে ও পিএইচডিতে ৫ শিক্ষার্থীর পড়ালেখার খরচসহ ভাতা দেবে ডিএএডি। ৩০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে পিএইচডিতে পড়ার খরচসহ যাবতীয় দায়িত্ব বহন করবে আইআইটিবি। মাস্টার্সে প্রতি বছর জুলাইয়ে ও পিএইচডিতে জানুয়ারি ও জুলাই দুই সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ