রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কাজী কেরামত আলী

news-image

নিউজ ডেস্ক : শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলেও কেরামত আলী শপথ গ্রহণের পর নিজেই সাংবাদিকদের তার মন্ত্রণালয়ের নাম জানিয়েছেন।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান নারায়ণ চন্দ্র চন্দ, মোস্তফা জব্বার, কাজী কেরামত আলী ও শাহজাহান কামালকে।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের আগে কেরামত আলী জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে আগ্রহী। এ কারণে প্রচার পেয়েছিল তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন।

তবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন ছাড়ার সময় সাংবাদিকদেরকেরামত আলী বলেন, ‘আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী হিসেবে কী করতে চান এমন প্রশ্নের জবাবেকেরামতবলেন, ‘যে সকল জায়গায় গ্যাপ আছে তা পূরণে আমি কাজ করবো। যে দায়িত্ব দেয়া হয়েছে তা সন্মানের সঙ্গেপালনের চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা