রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীর দোকানে অভিষেক-ঐশ্বরিয়া

news-image

শাহরুখ খানের সহধর্মিনী গৌরী খান পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ঘর-বাড়িও সাজিয়ে দেন তিনি। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহুতে ‘গৌরী খান ডিজাইনস’ নামে ইন্টেরিয়র ডিজাইনের একটি স্টোর উদ্বোধন করেছেন গৌরী খান।

এটি গৌরীর প্রথম স্টোর। এরই মধ্যে এখান থেকে ঘুরে গেছেন শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি, আমির খান, মালাইকা অরোরা, কারিশমা কাপুর, অমৃতা অরোরা, করণ জোহরসহ বলিউডের অসংখ্য  তারকা।

গৌরীর দোকানে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিএদিকে, ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে এ বছর দেশের বাহিরে যায়নি শাহরুখ খান-গৌরী খান দম্পতি এবং অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। তাই গত ৩১ ডিসেম্বর বন্ধুর স্ত্রীর নতুন দোকানটি ঘুরে এলেন অ্যাশ। সেই সঙ্গে ছিলেন স্বামী অভিষেকও।

গৌরীর দোকানে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিগৌরীর স্টোরে গিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। সম্প্রতি তারই কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন শাহরুখপত্নি। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা