হরতাল চলছে

kawranbazarদেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে প্রথম দফার হরতাল সকাল ৬ টায় শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে রাস্তায় লোকজনের উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে। রাজশাহীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। দ্বিতীয় দফার হরতাল শুরু হবে রোববার সকাল ৬টায় যা চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত।

জামায়াতে ইসলামের প্রচার বিভাগের সহকারী মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বুধবার বেলা সোয়া ১২টায় এ কর্মসূচির ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। এই দিন ভোর ৬টা থেকে ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে দলটি। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে। ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করবে দলটি। একইসঙ্গে ২১ সেপ্টেম্বর রোববার ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে জামায়াতে ইমলামী।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী