সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় ফিরলেন নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : রহস্যজনকভাবে নিখোঁজ ব্র্যাক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকতের সন্ধান মিলেছে। চট্টগ্রামের হাটহাজারী থেকে রোববার পুলিশ তাকে উদ্ধার করে। সোমবার তিনি বাসায় ফিরেছেন। এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে সৈকত জানিয়েছেন, আর্থিক লেনদেন নিয়ে জটিলতায় তিনি আত্মগোপন করেছিলেন।

গত ২৬ ডিসেম্বর সকালে কর্মস্থল শ্যামলী থেকে গুলশানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর খোঁজ মিলছিল না সৈকতের। তখন মোবাইল ফোন প্রযুক্তির সাহায্যে তার সর্বশেষ অবস্থান গুলশানের নিকেতন এলাকায় বলে জানা যায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেন তার স্ত্রী তামান্না খান তন্বী।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ বলেন, চাকরির পাশাপাশি পরিচিত বিভিন্নজনকে ব্যক্তিগত পর্যায়ে ঋণ পাইয়ে দেওয়ার কাজ করেন সৈকত। বিনিময়ে তিনি কমিশন পেতেন। এতে প্রতি মাসে তার লক্ষাধিক টাকা কমিশন থাকত। এভাবে তিনি তার এক বন্ধুকে ৮৮ লাখ টাকা ঋণ দেন। কিন্তু গত কয়েক মাস ধরে সেই বন্ধু সুদ বা আসল কিছুই পরিশোধ করছিলেন না। এতে তিনি বিপদে পড়ে যান। কারণ যার কাছ থেকে তিনি ওই টাকা নিয়ে বন্ধুকে দিয়েছিলেন, সেই ঋণদাতা সৈকতকে চাপ দিচ্ছিলেন।

একপর্যায়ে উপায় না পেয়ে তিনি আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে পরিকল্পনা অনুযায়ী তিনি ঘটনার দিন মোবাইল ফোন বন্ধ করে মহাখালী থেকে এনা পরিবহনের বাসে চট্টগ্রামের হাটহাজারীতে যান। সেখানে আড়াই হাজার টাকা ভাড়ায় একটি ঘর নিয়ে থাকতে শুরু করেন। পাশাপাশি চাকরিও খুঁজছিলেন তিনি। এসব তথ্য উল্লেখ করে তিনি সোমবার ঢাকার আদালতে জবানবন্দিও দিয়েছেন। এর আগে রোববার বিকেলে তাকে হাটহাজারী থেকে ঢাকায় নিয়ে আসে পুলিশ।

সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় মিরপুর-২ নম্বর সেকশনের বাসায় ফিরেছেন সৈকত। প্রকৃতপক্ষে কী ঘটেছিল সেটি এখনও তারা নিশ্চিত নন। কারণ সৈকত এখনও পুরোপুরি স্বাভাবিক আচরণ করছেন না। অসংলগ্ন কথা বলছেন। দু-একদিন গেলে তার মুখ থেকে হয়তো ঘটনাটি জানা যাবে।

রাজধানীতে গত ছয় মাসে রহস্যজনকভাবে নিখোঁজ ১৯ জনের মধ্যে এখনও তিনজনের সন্ধান মেলেনি। তারা হলেন- সাবেক কূটনীতিক মারুফ জামান, প্রবাসী শিক্ষার্থী ইশরাক আহম্মেদ ও ব্যবসায়ী সিরাজুল হক মিন্টু। বাকিদের মধ্যে ১০ জন নিজেই বাসায় ফিরেছেন অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে। অপর ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে সর্বশেষ বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সমকাল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা