সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে গণধোলাইয়ের বদলে চোরের মুখে কেক!

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে ঘটেছে এক নতুন ও অভিনব ঘটনা। বিমানবন্দরে ধরা পড়েছে চোর।

স্বাভাবিক নিয়মেই তার গণধোলাই কপালে জোটার কথা চঝিল কিন্তু তার বদলে কপালে জুটেছে বর্ষণের কেক।

জানা গেছে, বিমানবন্দরে কিছু ছিঁচকে চোর যাত্রীদের সাহায্য করার জন্য ঘুরে বেড়ায়। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন একজন ছিঁচকে চোর একযাত্রীর লাগেজ উঠিয়ে দেয়ার সময় একটি ব্যাগ সরিয়ে ফেলে। পরে তাকে সাজা দেওয়ার পর ম্যাজিস্ট্রটেটকে আকস্মিকভাবে কেক কাটার অনুষ্ঠানে যোগ দিতে হয়। সে সময় চোরকেও কেক খেতে হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হয় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের সাথে। তিনি বলেন, এ ধরনের ছিঁচকে চোর যাত্রীদের লাগেজ গাড়িতে উঠিয়ে সাহায্য করার নামে ব্যাগ সরিয়ে ফেলে।   আজ মিজানুর রহমান (২৫) ছিঁচকে চোরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, পরে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়।

কিন্তু বিচার শেষে নিয়ে যাওয়ার সময় বিমান কর্তৃপক্ষের বর্ষবরণের কেক কাটার সামনে পড়তে হয়। সবার সাথে চোরের মুখেও কেক তুলে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা