রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৭ সালে রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত ২০১৭ সালের রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এই রেমিট্যান্স প্রবাহ বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা দেশে ৬ হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ৬ মাসে ৬ হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেছে। ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিলো ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

বিবি’র ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান আজ বাসসকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে অনাবাসিক বাংলাদেশীরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণ করায় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ’

তিনি বলেন, ২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের মূল্য কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বেশির ভাগ বাংলাদেশি অভিবাসীর আয়ে প্রভাব পড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি কমে যায়। এ ছাড়াও কিছুসংখ্যক এনআরবি অবৈধ পথে দেশে টাকা প্রেরণ করে।

বিবি’র ডেপুটি গভর্নর বলেন, বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যাতে বৃদ্ধি পায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশীরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা