রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা : ঢাকার আকাশে র‌্যাবের হেলিকপ্টার সার্চ লাইট

news-image

থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে পুরো রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে যে গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলে কড়াকড়ি থাকবে- পুলিশ তা আগেই জানিয়েছিল। সেই সঙ্গে সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় চলছে র‌্যাবের হেলিকপ্টারের টহল।

এই প্রসঙ্গে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান গুলশান ২ নম্বরে সাংবাদিকদের বলেন, ‘সারা রাত রাজধানীতে হেলিকপ্টার টহলে থাকবে। সার্চ লাইট দিয়ে ওপর থেকে দেখা হবে।’

তিনি বলেন, ‘রাজধানীর গুলশান, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা এলাকাসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এবার পোশাক পরা ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। চেকপোস্টগুলোতে র‌্যাবের ডগ স্কোয়াড কাজ করছে। থার্টি ফার্স্ট উদযাপনে কোনও নারী, কোনও পথচারী যেন হয়রানির শিকার না সে জন্য নিয়মিত টহল চলবে। নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।’

 

ঢাকা মহানগর পুলিশ আগের দিনই জানিয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে বাড়ির ছাদসহ কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। পটকা বা আতশবাজিও থাকবে নিষিদ্ধ।

রাত ৮টার পর থেকে হাতিরঝিল এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ভোর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান-বনানী এবং বারিধারা এলাকায় বাইরের কাওকে ঢুকতে দেওয়া হবে না।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা