সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৫

news-image

বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে পাবনা জেলার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক শামীম হোসেনের (২৬) মৃত্যু হয়। নিহত শামীম বেড়া উপজেলার ভাটুরিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজের পাশে যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।

তারা হলেন- শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ছোট চানতারা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে তৌহিদুর রহমান (২৮) এবং চিথুলিয়া গ্রামের আরিফা বেগম (২৬), পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২)।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল।

এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেরাজুল ও রাজ্জাক নিহত হন। আহত হন আরও চারজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। দুপুর দেড়টার দিকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অটোরিকশাচালক শামীম মারা যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা