সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২০ সালে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে : বাণিজ্যমন্ত্রী

news-image

আগামী ২০২০ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বর্তমানে রাজধানীর শেরে-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমে খোলা জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। সেখানে আগামীকাল ০১ জানুয়ারি থেকে শুরু হবে এই মেলার ২৩তম আসর।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নতুন বছর ২০১৮ সাল হচ্ছে নির্বাচনের বছর। এই বছরেই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদের গ্রহণযোগ্যতা কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে প্রমাণ করেছে।

নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, আগামী জাতীয় নির্বাচনও সেইভাবেই অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ আসুক বা না আসুক তা দেখার বিষয় না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকারের আমলে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা