রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালক অনন্য মামুন আজীবন নিষিদ্ধ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বাংলাদেশি নাইট’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মালয়েশিয়ায় মানব পাচারে অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিচালক অনন্য মামুনকে এবার আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শনিবার দুপুরে পরিচালক সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার সতত্যা যাচাই করতে মালয়েশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিচালক সমিতি। অভিযোগের প্রমাণ পাওয়ার পর আজীবনের জন্য তাকে বহিস্কার করা হয়। অভিযুক্ত মামুনকে ফ্যাক্সের মাধ্যমে আানুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার এক সভার মাধ্যমে মামুনের সদস্যপদ সাময়িকবাবে স্থগিত করা হয়েছিল। তখন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন কালের কণ্ঠকে বলেছিলেন, আপাতত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার জেনারেল মেম্বারদের নিয়ে মিটিং। সেখানে যদি অধিকাংশরা চান তাহলে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ‘বাংলাদেশি নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় অনন্য মামুনকে। এখনও তিনি আটক আছেন।

ওই অনুষ্ঠান উপলক্ষে শিল্পীদের বাইরে কমপক্ষে ৩০ জনের মত মানুষকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দুই বছর আগেও সনদ জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা