সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাম বদল ও দৃশ্য বাদের শর্তে ‘পদ্মাবতী’কে ছাড়পত্র

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তির ছাড়পত্র পাচ্ছে বহুল আলোচিত বলিউডের সিনেমা ‘পদ্মাবতী’।

সিনেমার নামবদল ও কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার শর্তে সঞ্জয়লীলা বনশালির এই সিনেমাকে শনিবার সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়।

শর্তানুযায়ী ‘পদ্মাবতী’ নয় সিনেমার নাম হবে ‘পদ্মাবত’। এদে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

জিনিউজ বলছে, শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না ‘পদ্মাবতী’র।

সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, জইশির ‘পদ্মাবত’ কবিতা থেকে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি। পদ্মাবতীকে নিয়ে বিতর্কের পর আর তাই ঝুঁকি নিতে চায়নি সেন্সর বোর্ড। জটিলতা কাটাতে জইশির কবিতার নামেই ছবিটির নামকরণ করার সিদ্ধান্ত।

‘পদ্মাবতী’ নিয়ে ২৮ ডিসেম্বর বৈঠকে বসে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কমিটি।

বিনোদন দুনিয়ায় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে এ বছরের অন্যতম সেরা ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিল ১ ডিসেম্বর।

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত এই সিনেমার বিরুদ্ধে রাজপুত করণী সেনার আপত্তি এবং দেশজুড়ে বিতর্কের জেরে পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ।

ছবির শুটিং পর্ব থেকেই আপত্তি তুলেছিল রাজপুত করণী সেনারা। অভিযোগ, এই ছবিতে রাজপুতদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। পরিচালককে মারধর, দীপিকার মাথার দাম ঘোষণা, পোস্টার পোড়ানো থেকে শুরু করে তীব্র আন্দোলনে নামে করণী সেনারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা