সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেয়েরা জিপিএ-৫ ও পাশে এগিয়ে

news-image
রাজশাহীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা
হয়েছে।  আজ শনিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে জেএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।
এছর রাজশাহীতে পাসের হার ৯৫ দশমিক ৫৪। যা গত বছর ছিল ৯৭ দশমিক ৬৮।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৬৩৩। যা গত বছর ছিল ৪০
হাজার ৪৭১।
জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা
২১ হাজার ২৩ জন ও ১৬ হাজার ৬১০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ এবং
পাশের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে রাজশাহী বোর্ডে।
এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। পরিক্ষায় উপস্থিত ছিলো
২ লাখ ৩৭ হাজার ১০০ শিক্ষার্থী। পাস করেছে ২ লাখ ২৬ হাজার ৫৩০।
অন্যদিকে বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা
ছিলো ২০ জন। একজনও পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ৫টি যা গতবছর ছিলো
১টি এবং শতভাগ পাশ করেছে ১০৩৫টি বিদ্যালয় যা গতবছর ১৫১৭টি ছিলো।
রাজশাহী শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে জেএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের
মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা