সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেছালো শাকিব-বুবলীর অস্ট্রেলিয়া সফর

news-image

বিনোদন প্রতিবেদক : ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় উড়াল দেয়ার কথা ছিলো শাকিব খান ও বুবলীর। সেখানে তাদের নতুন ছবি ‘সুপার হিরো’র শ্যুটিং শুরু হবার কথা। কিন্তু তা আর হচ্ছে না। সফর পিছিয়েছে।

সুপার হিরোর প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট সূত্র জানিয়েছে, শাকিব-বুবলীর এখনো ভিসা হয়নি। বড়দিন থাকায় ভিসা প্রসেসিং বন্ধ ছিলো। তবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভিসা হবার কথা রয়েছে। তখন তারা যেতে পারবেন অস্ট্রেলিয়ায়।

‘সুপার হিরো’ পরিচালনা করবেন আশিকুর রহমান। একই পরিচালকের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি চলচ্চিত্রের শ্যুটিং করতে এর আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাকিব।

বর্তমানে আশিকুর রহমান অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির গল্প আশিক নিজেই লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

সুপার হিরোতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা ও তাসকিন রহমানসহ অনেকে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে ছবিটির শ্যুটিং হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা