সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচারের কথা স্বীকার অনন্য মামুনের

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

মালয়েশিয়ার ডাংওয়াংগি পুলিশ বিভাগের প্রধান কর্তা শাহারুদ্দিন আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

রিমান্ডে মামুন অপরাধ স্বীকার করেছেন জানিয়ে শাহারুদ্দিন আবদুল্লাহ আরও জানান, ঢাকার লাইভ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানই মূলত এই আদম পাচারের মূল হোতা। তারাই মূলত আদম সংগ্রহ করেছে। এই প্রতিষ্ঠানের কর্ণধর অতুল-আরাফাত। এর মধ্যে অতুল বিদেশে পালিয়ে গেছে। তারাই মালয়েশিয়ায় শিল্পীদেরকে আসা-যাওয়ার টিকেট সরবরাহ করে। হাত খরচও দেয়। আর অনন্য মামুন হলো লাইভ টেকনোলজির সহযোগী।

বিদেশি গনমাধ্যমকে মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ এবং কঠোর আইনে অনন্য মামুনসহ ১৯ জনকে বন্দি করা হয়েছে। মূলত জঙ্গি এবং রাষ্ট্রীয় শত্রুদের আটক করা হয় এই আইনে। বিশেষ এই আইনে একজন অভিযুক্তকে ২৮ দিন পর্যন্ত বিনা বিচারে আটক রাখার বিধান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ৮ থেকে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

উলেখ্য, ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এম সি এ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। অনুষ্ঠানের আড়ালে শিল্পীদের সাথে শিল্পী ভিসায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার সঙ্গে পাচার হওয়া ৫৭ জনকেও আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা