শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌন্দর্য বাড়াতে ভিটামিন-ই

1410881222.গবেষণায় দেখা গেছে সৌন্দর্য রক্ষায় প্রথমসারির ভিটামিন হচ্ছে ভিটামিন-ই। এ ভিটামিনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা দেহকে নানা ঘাত-প্রতিঘাত থেকে রক্ষা করে। ভিটামিন ই ত্বকের বলিরেখা উৎপন্নকারী ফ্রি র‌্যাডিকেলসকে নিষ্ক্রিয় করে ত্বককে টান টান করে রাখে দীর্ঘদিন। এভাবে ভিটামিন ই বার্ধক্যকে বিলম্বিত করে তারুণ্য রক্ষায় সাহায্য করে। সেজন্য ভিটামিন-ই কে বলা হয় ইউথ ভিটামিন। ভিটামিন ই ত্বকের সিবাসিয়াস গ্রন্থির সিবাম নিঃসরণ ক্ষমতা বাড়িয়ে দেয়, তার সাথে ত্বকের রক্ত সঞ্চালনও বাড়ে। ফলে ত্বক থাকে সতেজ, কোমল। রোধে পোড়া ত্বকের সজীবতা ফিরে আনতেও সাহায্য করে ভিটামিন-ই। স্বভাবতই নিত্যদিন মানুষের কিছু সংখ্যক চুল পড়ে এবং নতুন চুল গজায়। চুল পড়া বৃদ্ধি পেলে তেলের সাথে ভিটামিন ই মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগালে চুল পড়া রোধ করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। নতুন চুল গজাতে সাহায্য করে। মুখের দাগের উপর ভিটামিন ই-এর প্রলেপ দেয়া হলে দাগ চলে যায় বলেও জানা গেছে। নারী দেহের সৌন্দর্য রক্ষায় দুটো মেয়েলী হরমোন কাজ করে তা হল ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এদের নিঃসরণ কমে গেলে ত্বক ক্রমশঃ শিথিল হয়ে পড়ে। ভিটামিন-ই এ সব হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। নিয়মিত ভিটামিন ই খেলে এ হরমোনগুলোর নিঃসরণ ভালো থাকে ফলে ত্বক থাকে টান টান সতেজ। ভিটামিন ই দেহে তৈরি হয় না, অবশ্যই খাবার বা পরিপূরকের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হয়। সুতরাং তারুণ্য বজায় রাখতে বা দেহের সৌন্দর্য রক্ষায় নিয়মিতই ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন- উদ্ভিজ তেল, বাদাম, শস্যজাতীয় খাদ্য, ডিম, দুধ, অংকুরিত ছোলা, কলিজা, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ