সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নামাজ পড়ে বের হওয়ার পর ইমামকে হত্যা

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ফজর নামাজ পড়ে বের হওয়ার পর হাফেজ রবিউল ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নওদাগ্রাম ও কাশিপুর গ্রামের মধ্যবর্তী জায়গা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রবিউল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙিয়ার পোতা গ্রামের বাসিন্দা। তিনি নিজ গ্রামের মসজিদের ইমাম ও কোটচাঁদপুর শহরের ভুষিমালের ব্যবসায়ী ছিলেন।

স্ত্রী নার্গিস জানান, সকালে নিজ আড়ৎ থেকে ভুষিমাল (ধান-মসুর) নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার কথা ছিল ইমাম রবিউলের।

কিন্তু এর আগে শুক্রবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার জানান, ভোরের দিকে স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ইমাম রবিউলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসী ও স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান জানান, ডাকাতরা ইমাম রবিউলকে হত্যা করেছে। ঘটনাস্থলে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল বলে জানান তারা।

তবে ঘটনাস্থলে সড়কের ওপর গাছ ফেলা আছে বলে স্বীকার করলেও ডাকাতির খবর অস্বীকার করেছেন ওসি।

তিনি জানান, পুলিশ রবিউলকে আহতাবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা