রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণ পার্টি মহাসচিব ফের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নৌ-পরিবহনমন্ত্রীর মিছিলে বোমা হামলা মামলায় নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে ২২ ডিসেম্বর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তার রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে চলতি মাসের ২৩ ডিসেম্বর আদালত এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তারপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় জিডি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমাবেত হয়। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার মানুষ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে আসামিরা সেখানে বোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু বাদী হয়ে খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা