সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা দুদিন ধরে নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা গত দুদিন ধরে নিখোঁজ জানিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চাল থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

নিখোঁজ নাইমুল ইসলাম সৈকত ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার সিনিয়র অফিসার। গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে গুলশানে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে জিডিতে।

শিল্পাঞ্চাল থানার ওসি আব্দুর রশিদ বলেন, তারা সৈকতকে খুঁজে বের করতে কাজ শুরু করেছেন।

“খোঁজ নিয়ে আমরা জেনেছি, ব্যাংকে চাকরি করার পাশাপাশি বিভিন্ন জনের কাছে থেকে টাকা নিয়ে সে ব্যবসা করত। অনেকে তার কাছে টাকা পায়। এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বুধবার থানায় দায়ের করা জিডিতে বলা হয়েছে, শ্যামলী থেকে এক বন্ধুর সঙ্গে শিল্পাঞ্চল এলাকায় এসেছিলেন সৈকত। সেখানে কাজ শেষ করে গুলশান তেজগাঁও লিংক রোডে ব্রাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বন্ধুর কাছ থেকে বিদায় নেন।

“কিন্তু সেখানে তিনি যাননি। বিকাল ৪টার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তাকে সর্বশেষ দেখা গেছে নিকেতন এলাকায়,” বলেন ওসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই দিনে মুক্তিপণ চেয়ে কেউ সৈকতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। পুলিশ বিভিন্ন মাধ্যমে সৈকতের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। ঢাকায় মিরপুর ২ নম্বর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা